শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

আড়াইহাজারে গৃহবধুকে গলা কেটে হত্যা ; স্বামী পলাতক

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : আড়াইহাজারে সাহেলা আক্তার (২৫) নামে এক গৃহবধুকে তার স্বামী গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) দিবাগত মধ্য রাতে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে।

অভিযুক্ত স্বামীর নাম মোবারক হোসেন (৩৫)। সে নংরসীদি জেলার মাধবদি থানার খাদিমার চর এলাকার আব্দুল খালেকের ছেলে। বিয়ের পর থেকে স্ত্রী পরিবার নিয়ে আড়াইহাজারে শশুর বাড়িতে থাকতেন।

নিহত সাহেলা আক্তার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উত্তরকলা গাছিয়া এলাকার হাসেম আলীর মেয়ে।

নিহতের পরিবারের দাবী সাহেলার স্বামী মোবারক মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে ১টার মধ্যে ঘুমন্ত অবস্থায় নিজের শোবার ঘরের খাটে শ্বাসনালি কেটে তাকে হত্যা করেছে।

নিহতের বোন পারভীন আক্তার জানান, বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মান অভিমান চলছিল এবং প্রায়শই মারধর করা হতো। শুধূ তাই নয়, মাঝে মধ্যে আমার বোনকে হত্যার হুমকিও দিত। তাই আমাদের ধারনা দুলাভাই আমার বোনকে হত্যা করে পালিয়ে গেছে। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) নাসির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে নিহতের স্বামী হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD