শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

আলীরটেক ব্রীজের গাইডওয়ালের করুন হাল! মেরামতের আশ্বাস চেয়ারম্যানের

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েঁরপাড় ব্রীজের দক্ষিণ পার্শ্বের গাইড ওয়াল ভেংগে যাওয়ায় জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে যানবাহন সহ সাধারন মানুষ।

দীর্ঘ ২ বছর যাবত অবহেলিত অবস্থায় থাকলেও কোন জনপ্রতিনিধি মেরামতের উদ্যোগ নেয়নি।

তথ্যানুসন্ধানে জানা যায়,আলীরটেক ইউনিয়ন তখন নারায়নগঞ্জ – ৪ আসনের অধীনে ছিল। ২০০১ সালে আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন এমপি নির্বাচিত হবার পর কাশিপুর ও কুঁড়েরপাড় ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার শাসনামলে দ্রুত ব্রীজের নির্মান চলে।পরবর্তীতে ২০০৬ সালের পর আলীরটেক ইউনিয়ন নারায়ণগঞ্জ -৫ আসনের অধীনে চলে গেলে তৎকালীন এমপি নাসিম ওসমান ব্রীজের অনানুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন।

২০১১ সালে দানবীর ও শিল্পপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে গঞ্জকুমারীয়া ও বেতকাবাসীর মধ্যে সহজ যোগাযোগ করার লক্ষে ব্রীজের দুই পার্শ্বের গাইডওয়াল নির্মান করেন।এতে করে যেকোন যানবাহন অতি সহজেই চলাচল করতে পারতো। বর্তমানে দক্ষিণ পার্শ্বের মাটি সরে যাওয়ায় অটোরিকশা চলাচল করতে ভীষন সমস্যা হচ্ছে।

পথচারী সহ এলাকাবাসীর দাবী বর্তমান চেয়ারম্যান যেন দ্রুত সংস্কার করার ব্যবস্থা গ্রহন করেন।

নইলে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।

জাগো নারায়ণগঞ্জ ২৪. কমকে আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মতিউর রহমান মতি বলেন,এটা হাইওয়ে রোডের কাজ। এর আগে ঢাকার কন্ট্রাক্টররা কোন রকম কাজ করে গেছে। তারা আমাদের কথা শুনে নাই। আমরা কয়েকবার ইঞ্জিনিয়ার কে দেখাইছি, চিঠি দিয়েছি। তারা কিছু করে নাই। এখন আমি ইউনিয়নের তহবিল হতে কাজ করে দিব। এজন্য ১৩/১৪ লাখ টাকার প্রয়োজন হতে পারে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD