শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

প্রধাণমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবতাবাদী নেত্রী – মাহমুদা মালা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :

নারায়ণগঞ্জ মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.মাহমুদা মালা বলেছেন,পাকিস্তান একটি নিকৃষ্ট জাতি হিসেবে বিশ্বের কাছে পরিচিত। পৃথিবীর ডাষ্টবীন বলা হয় পাকিস্তানকে। অপরদিকে বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে মধ্যম আয়ের দেশ। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অভাবনীয় উন্নয়ণ হচ্ছে। আমরা এ উন্নয়নের সুফল ভোগ করছি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলে মিলে একসঙ্গে কাজ করি।

শনিবার ১৪ সেপ্টেম্বর দুপুরে দক্ষিণ কলাবাগ এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু চিকিৎসা শিবির কর্মসূচিতে প্রধাণ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন,প্রধাণমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত মানবতাবাদী নেত্রী। পৃথিবীতে তিনি মানবতার জন্য স্বীকৃতি পেয়েছেন। তিনি শারীরিক প্রতিবন্ধী কিংবা বুদ্ধিপ্রতিবন্ধীদের নিয়েই কাজ করেন না। তিনি তৃত্বীয় লিঙ্গ যারা আছেন তাদের স্বাবলম্বী করতেও তিনি কাজ করে যাচ্ছেন। আমাদের জননেত্রী যদি তাদের নিয়ে এত পরিশ্রম করতে পারে তবে আমরা কেন পারবনা। অটিজম শিশুদের অভিভাবকরা তাদের অস্বাভাবিক সন্তানদের একটু বেশি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। আপনারা অন্য সন্তাদের অপেক্ষা অস্বাভাবিক সন্তানদের একটু বেশি ভালবাসা দিন,তাদের প্রতি একটু যতœবান হউন দেখবেন এরা স্বাভাবিক হয়ে উঠবে। আসুন আমরা এই অস্বাভাবিক শিশুদের অবজ্ঞা নয় একটু সহানুভূতি দিয়ে তাদের কল্যানে কাজ করি।

এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার একেএম ওবায়দুল হক আরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না’গঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোক্তার হোসেন,বর্নমালা শিশু নিকেতনের সভাপতি ও প্রধাণ শিক্ষক রুবিনা আক্তার রুবি,২১নং ওয়ার্ড আ’লীগনেত্রী রাশিদা বেগম,কলাগাছিয়া ইউনিয়ণ সংরক্ষিত আসনের মেম্বার মাসুদা বেগম,সালমা বেগম,কলাগাছিয়া ইউনিয়ণ আ’লীগনেতা দায়েন,ইকবাল হোসেন,মাহমুদা আক্তার মুক্তা,সেতু আক্তার,শিল্পী সাহা প্রমূখ।

পরিশেষে এ.এফ.হক অটিজম চাইল্ড কেয়ার মডেল একাডেমীর অটিজম শিশুদের কল্যানে না’গঞ্জ জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান ও মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা ১লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD