বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

দল চাইলে জেলা ছাত্রদলের সভাপতি হতে ইচ্ছুক মানিক

দল চাইলে জেলা ছাত্রদলের সভাপতি হতে ইচ্ছুক মানিক

নিউজটি শেয়ার করুন:

পুলিশের বিরুদ্ধে বিতর্কীত বক্তব্য দিয়ে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এরপর থেকেই জেলা ছাত্রদল এখন কান্ডারী বিহীন রয়েছে। সব ধরনের কর্মকান্ডে ভাটা পরেছে। ফলে জেলা ছাত্রদলকে গতিশীল করতে সভাপতির শূণ্যপদ পূরণ করা জরুরী বলে মনে করছেন ছাত্রদলের তৃনমূল। তবে এই শূণ্য পদে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি করার দাবি উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে দাবি তুলেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সূত্রমতে, পুলিশের পোষাক খুলে নেয়ার হুঁশিয়ারি দিয়ে আলোচনায় আসেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এই বক্তব্যে তোলপাড় শুরু হয়। রাজধানী থেকে গ্রেফতার হয়ে বর্তমাণে কারাগারে রয়েছে মশিউর রহমান রনি। রনি গ্রেফতারের পর জেলা ছাত্রদল অভিভাবকহীন হয়ে পারে। ফলে জেলা ছাত্রদলের স্বাভাবিক কর্মকান্ড ব্যাবত হয়।

এদিকে জেলা ছাত্রদলের সভাপতির শূণ্যপদ পূরনের দাবি উঠেছে ছাত্রদলের তৃণমূল থেকে। সংগঠনিক নিয়ম অনুযায়ী সভাপতির অনপুস্থিতিতে ভারপ্রাপ্ত সভাপতি হবে সিনিয়র সহ-সভাপতি। কিন্তু সম্প্রতি সময়ে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল্লাহ লিটন আড়াইহাজার পৌর যুবদলের আহবায়ক হয়েছে। ফলে নিয়ম অনুযায়ী সহ-সভাপতি-ই হবে ভারপ্রাপ্ত সভাপতি। আর এই পদে রয়েছে আরিফুর রহমান মানিক। জেলা ছাত্রদলের তৃণমূলের দাবি সহ-সভাপতি আরিফুর রহমান মানিককে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি করে জেলা ছাত্রদলকে নতুন করে গতিশীল করার হোক। আরিফুর রহমান মানিককে ভারপ্রাপ্ত সভাপতি করার দাবি বেশ কয়েকদিন ধরে ছাত্রদলের তৃনমূল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জোর দাবি উঠেছে।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক জানান, তৃনমূল চাইলে এবং দল আমাকে জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব দিলে আমি সঠিক ভাবে দায়িত্ব পালনে ইচ্ছুক।

উল্লেখ্য, পুলিশের পোষাক খুলে নেয়ার হুমকীর অভিযোগে গত ২১ আগস্ট রাত সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD