মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না : শাহ নিজাম

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, আমাদের প্রত্যাশা অনেক আছে, অনেক স্বপ্ন থাকে। কিন্তু, আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে না। শনিবার ২৩ মার্চ বিকালে কাঠেরপুলে সামাজিক সংগঠন ‘প্রত্যাশা’ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন করার ইচ্ছে পোষণ করে তিনি বলেন, সবাই কিছু হতে চায়, আমার চাওয়া ছিল মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আর সে লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে এসেছি। আমি মানুষের ভালোবাসা চেয়েছিলাম, আমি সে জিনিসটা পেয়েছি। আমি যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারি।

শাহ নিজাম আরো বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে টেন্ডারবাজি করিনি, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা করিনি। মানুষের ভালোবাসা অর্জন করেছি।

ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাওকত আলী বলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ন্যায় উপজেলা পরিষদের নির্বাচন হবে না। এবার নির্বাচন প্রতিদ্বন্দ্বীতা মূলক হবে। কারণ প্রকাশ্যে প্রার্থী আছে, অন্ধকারে প্রার্থী আছে। এ জন্য বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ হয়ে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে জয়ী করবো।

জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে এবারে নির্বাচন করতে হবে। সদর উপজেলা শামীম ভাইয়ের প্রার্থী শাহ নিজাম, আমাদেরও প্রার্থী শাহ নিজাম।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী ওয়াজেদ আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, জেলা শ্রমিকলীগের সভাপতি আঃ কাদির, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম ইসহাক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সভাপতি আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রাহাদ ও মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান থেকে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে শাহ নিজামকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD