বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম: মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদ সদস্য ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার বয়স হয়েছিল ৯৭ বছর।

অধ্যাপক মোজাফফর আহমদ মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের ছয়জন উপদেষ্টার মধ্যে একজন ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা অবিস্মরণীয়।

জীবন সায়াহ্নে এসে বারিধারার পার্ক রোডে মেয়ের বাড়িতে থাকতেন তিনি। গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়, ছিলেন ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

প্রবীণ রাজনৈতিক নেতা ন্যাপের (মোজাফ্ফর) সভাপতির মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বিবৃতিতে মোজাফফরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোক বিবৃতিতে মরহুমের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD