রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ

আলোকিত মানুষদের আলোকিত করে রাখবো : মেয়র আইভী

আলোকিত মানুষদের আলোকিত করে রাখবো : মেয়র আইভী

নিউজটি শেয়ার করুন:

‘যখন আমি লাইট লাগানোর জন্য পিডি মহোদয়কে বলি তখন তিনি বলেন শ্মশান কবরে লাইট দিয়ে কি হবে। তখন আমি বলেছিলাম আলোকিত মানুষদের আলোকিত করে রাখবো বলেই লাইট দিব। পরে তিনি সেই লাইট দিতে দ্বিমত করেননি। যার ফলে এখন ধর্মীয় স্থানগুলো দর্শনীয় স্থান হয়ে গেছে।’ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশানে ‘অন্নপূর্ণা ভবন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন,‘আমাদের সিটি করপোরেশন এরিয়ায় প্রায় ৩৪টি কবরস্থান ও ৪টি শ্মশান আছে। সবগুলো শ্মশান ও কবরস্থানে কাজ চলমান আছে। এছাড়া আমরা সিটি এরিয়ার বাইরেও আমরা কবরস্থানের কাজ করেছি। আমি প্রচুর লাইট লাগিয়েছি। এক সময় কবরস্থান ও শ্মশানগুলো দেখার কেউ ছিল না। যার জন্য ভয়ে কেউ আসতো না।

তিনি আরো বলেন, ‘আমি যখন পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসলাম তখন প্রথম দাবি ছিল শ্মশানের সঙ্গে কবরস্থানে সীমানা নিধারণ করে দেওয়া। তখন আমি বলেছিলাম আমি তো মাত্র এসেছি তার আগে আলী আহম্মদ চুনকা সাহেব, জোহা সাহেব, একেএম শামীম ওসমান নেতৃত্ব দিছে তাদের মাধ্যমে কেন এটা সমাধান করলেন না। আমি মাত্র পাস করে এসেছি এরকম একটি ধর্মীয় জটিল ব্যাপার। তখন তৎকালীন প্যানেল মেয়র কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে কবরস্থান ও শ্মশান দেখাশোনার দায়িত্ব দেয়া হয়। ২০০৩ থেকে আজকে পর্যন্ত দায়িত্বটা সেই পালন করে আসছে, আমাদের যখন যা জানাচ্ছে সেভাবে সহযোগিতা করা হচ্ছে। কখনো আমরা কমিটি কিংবা অন্য কিছুতে আমরা হাত দেইনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি নিরঞ্জন সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ সাহা, সদস্য রণজিৎ মোদক, জেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি শংকর সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহানগরের সভাপতি লিটন পাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
২৬ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৬
এশা রাত ৭:৫৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD