রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

ফতুল্লায় ভূঁইগড়ে অনুমোদনহীন তিন ভবনে রাজউকের অভিযান ও জরিমানা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  ফতুল্লার ভূঁইগড়ে অনুমোদনহীন তিনটি ভবন ভেঙ্গে দিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভূঁইগড়ের কাজীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালত হয়। নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াসমিন আক্তারের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন, সংস্থাটির অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান। নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথোরাইজ অফিসার শেখ তৌফিকুর রহমান জানান, রাজউজের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগে নজরুল ইসলামের মালিকানাধীন ইবনে সিনা ফুড এন্ড কেমিক্যাল কারখানাকে ১০ লাখ টাকা এবং হাজী আবদুল মান্নানের মালিকানাধীন নওগাঁ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি এই দুই প্রতিষ্ঠানের অবৈধ ভবন ভেঙ্গে দেয়াসহ একই অভিযোগে অলিউল্লাহর মালিকানাধীন নির্মানাধীন একটি সাততলা ভবন ভেঙ্গে দেয় ভ্রাম্যমান আদালত। তবে ৭তলা ভবনটির মালিককে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণ করতে ১ মাসের সময় বেঁধে দেয়া হয়েছে। রাজউকের এই কর্মকর্তা আরো জানান, অবৈধ ভবনের তালিকা অনুযায়ী তাদের উচ্ছেদ করতে প্রতি মাসেই ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হবে। অনুমোদনহীন কোন অবৈধ ভবন বা ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০২
মাগরিবসন্ধ্যা ৫:৩০
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD