রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী

নিউজটি শেয়ার করুন:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে অ্যাডভোকেট নবী হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু পরিষদ।

 

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সহসভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রেজাউর করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে মোট ৩৩৮টি ভোট কাস্ট হয়।

 

অন্যদিকে, পাঁচটি সদস্য পদে জয়লাভ করেছেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট), অ্যাডভোকেট জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট)।

 

সদস্য পদে অন্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নীরব রায়হান ১১০ ভোট, হারুনুর রশীদ খান ৯১ ভোট এবং নির্দলীয় প্রার্থী নাজমুল হক ৮৭ ভোট পেয়েছেন। সদস্য পদে মোট এক হাজার ৬৭৯টি ভোট কাস্ট হলেও ৫৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
২১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৭
সূর্যোদয়ভোর ৬:০৪
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৫
মাগরিবসন্ধ্যা ৫:২০
এশা রাত ৬:৩৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD