শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন  ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার

আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

 

হাসিনা সরকারের আমলে প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ডিআইজি নুরে আলম মিনারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে স্থানীয় বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুর রাজনৈতিক ভূমিকার প্রশংসা করতে শোনা যায়। এ ঘটনায় ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন অনেকে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, “মঞ্চে উপস্থিত আছেন স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার ক্ষমতা যখন কারো ছিল না, তখন রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে যে এই ফতুল্লার মাটি ও মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা। এবং অচিরেই ঘোষণা আসবে, ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সম্মানিত সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু।”

 

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম।

 

অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। সেখানে একজন রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে সম্বোধন করে ওসির বক্তব্য দেওয়াকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে পুলিশের নিরপেক্ষ ভূমিকা নিয়ে।

 

সংশ্লিষ্টদের মতে, একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাষ্ট্রের একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে সবার প্রতি সমান আচরণ করাই তার দায়িত্ব। ফলে কোনো রাজনৈতিক নেতার রাজনৈতিক ভূমিকার প্রকাশ্য প্রশংসা পুলিশের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।

 

এদিকে মাহবুব আলমের অতীত রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও সামনে আনছেন সমালোচকরা। তাদের দাবি, হাসিনা সরকারের আমলে ডিআইজি নুরে আলম মিনারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্টের পর নুরে আলম মিনার আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে তার বিরুদ্ধে চাকরিসংক্রান্ত ব্যবস্থা নেওয়ার খবর প্রকাশ্যে আসে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পুরোনো কিছু ছবিতেও মাহবুব আলমকে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য ও নেতাদের সঙ্গে দেখা যায়। একটি ছবিতে বঙ্গবন্ধুর মাজারের সামনে তাকে দেখা যায় এবং ছবির সঙ্গে ‘আজ বঙ্গবন্ধুর মাজারে’ লেখা ছিল বলে দাবি করা হচ্ছে। তবে এসব ছবি ও পোস্টের সময়কাল এবং প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

অতীতের এসব অভিযোগের পর বর্তমান সময়ে একজন বিএনপি নেতার প্রশংসা করে ওসির বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে পুলিশের কর্মকর্তাদের অবস্থানও কি বদলে যাচ্ছে?

 

  1. এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলমের সরকারি মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে একজন জানান, “ওসি স্যার ছুটিতে আছেন। তাকে সোমবার পাওয়া যাবে।”
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
২২ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৬
সূর্যোদয়ভোর ৫:৫১
যোহরদুপুর ১১:৪৭
আছরবিকাল ৩:১১
মাগরিবসন্ধ্যা ৫:৪৪
এশা রাত ৬:৫৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD