শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

৯৯৯-এ কল করে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিয়েছেন রানী নামে এক গৃহবধূ

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে ৯৯৯-এ কল করে মাদক ব্যবসায়ী স্বামীকে পুলিশে দিয়েছেন রানী নামে এক গৃহবধূ। এ সময় পিয়াস নামে ওই মাদক ব্যবসায়ীর ঘরের মেঝেতে পুঁতে রাখা ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১০ ডিসেস্বর) রাতে উপজেলার গির্দা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী পিয়াসকে গ্রেফতার করা হয়। পিয়াস ওই এলাকার মোমেন মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ী পিয়াস দীর্ঘদিন ধরে স্ত্রী রানী বেগমকে বিভিন্ন অযুহাতে অহেতুক মারধর করতেন। পিয়াস একজন মাদক ব্যবসায়ী।

নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে ৯৯৯-এ কল করে স্বামীর মাদক ব্যবসার বিষয়টি জানান রানী। পরে আড়াইহাজার থানা পুলিশকে বিষয়টি অবহিত করার পর তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়।

এ সময় পিয়াসের ঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD