শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

মাদক বিক্রি বাধা দেওয়ায় যুবককে মারধর সোর্স পান্নার বিরুদ্ধে অভিযোগ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :

মাদক বিক্রি করার বাধা দেওয়ায় আলআমিন নামে এক যুবককে মারধর করেছে । রবিবার (১৩ সেপ্টেম্বর ) সকালে ফতুল্লা রেলষ্টেশন এলাকায় এঘটনা ঘটে । এঘটনায় আলআমিন বাদী হয়ে দাপা ইদ্রাকপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে সোর্স পান্না ও মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে মাদক বিক্রেতা নাসির শেট ও তার বোন হেনা আক্তারের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করে। ফতুল্লা মডেল থানায় সোর্স পান্নার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।

অভিযোগে সূত্রে জানাযায়, রবিবার সকালে সাড়ে আটটায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সোর্স পান্নার সহায়তায় নাসির শেট প্রকাশ্যে হেরোইন বিক্রি করা কালীন আলআমিন বাধা প্রদান করে। বাক বিতন্ডার এক পর্যায়ে সোর্স পান্না, নাসির শেট ও হেনা তার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ী মারধর করে জখম করে পকেটে থাকা দুই হাজার দুইশত টাকা নিয়ে যায়। পরে মারধরে চিৎকার শুনে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে তারা প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় লোকজন জানান, প্রতিদিন ভোর সকালে থেকে রেলষ্টেশনের পশ্চিম পাশে সোর্স পান্না ও হেনার সহযোগিতায় নাসির শেট প্রকাশ্যে হিরোইন বিক্রি করে আসছে। আশে পাশের লোকজন বাধা দিতে গেলে তাদেরকে নানা ভাবে নাজেহাল করে হেনা ও সোর্স পান্না। এবং কি পুলিশ গ্রেপ্তার করতে আসলে ও হেনার কারনে ফিরে যেতে হয়। এছাড়া ও সোর্স পান্না মাদক বিক্রেতাদের ধরিয়ে না দিয়ে নিরীহ মানুষদের ধরিয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD