বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

ফতুল্লায় শামীম ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় দোয়া

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনায় ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বাদ আছর ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবীবুল কবির হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। দোয়ার আগে প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহম্মেদ লিটন বলেন, করোনার হটস্পট খ্যাত নারায়ণগঞ্জে লকডাউনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশে যে কয়েকজন ব্যক্তিগতভাবে পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের মধ্যে সালমা ওসমান লিপি অন্যতম। যখনই খবর পেয়েছেন কিংবা গণমাধ্যমে কোনো অসহায় মানুষের সংবাদ প্রকাশ হয়েছে, লিপি ওসমান নিজেই ছুটে গেছেন। কখনও আবার পাঠিয়েছেন তার প্রতিনিধি। দিয়েছেন সাহস, করেছেন সার্বিক সহযোগিতা। করোনায় আক্রান্ত বহু পরিবার ও তাদের সন্তানদের দায়িত্ব নিয়ে তিনি হয়ে ওঠেন সাধারণ মানুষের কাছে মমতাময়ী। তাই আমি লিপি ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করি এবং সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি। ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সভা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, ফতুল্লা রেলস্টেশন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মোঃ মাহমুদুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন প্রধান, ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক মিন্টু পাল, দপ্তর সম্পাদক মোঃ শাহজাহান, সদস্য জাকির হোসেন বাবুল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শওকত আলী শেখ ও হাসমত শেখ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD