মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জে পাওনা টাকা নিতে এসে নিখোঁজ সুকানী মাহবুব

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  পাওনা টাকা চাইতে এসে নিখোঁজ রয়েছে বাল্কহেড চালক মাহিব হোসেন অরুফে মাহবুব সুকানী(৪০)। গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের দাবি। নিখোঁজ মাহবুব বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চরফেনুয়া গ্রামের মৃত হাসান জোমাদ্দারের ছেলে। মাহবুবের পরিবারের দাবি. তিনি নারায়ণগঞ্জের এক ব্যাক্তির কাছে বাল্কহেড কিনতে সাড়ে ৩ লাখ টাকা দিয়েছিলেন। এই টাকা নিতে গত বৃহস্পতিবার তিনি বরিশাল থেকে নারায়ণগঞ্জে আসেন। সর্বশেষ শনিবার তার পরিবারের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি। এ ব্যাপারে ট্রলার ও বাল্কহেড শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আনিস মাস্টার জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নৌ পথে সক্রিয় রয়েছে। বাল্কহেড বিক্রির কেনা-বেচার নাম করে বিভিন্ন জনের সাথে প্রতারনা করে আসছে। অনেক সময় এই বেচা-কেনাকে কেন্দ্র করে প্রাণ হানীর ঘটনাও ঘটছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD