রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম বিএনপি নেতা সালাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়।

নারায়ণগঞ্জে ছাত্রলীগ সন্দেহে ৫ জনকে পুলিশে দিল জনতা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী আখ্যা দিয়ে পাঁচজন যুবককে আটকে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বুধবার সন্ধ্যায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আটকদের প্রাথমিক তদন্তে চারজনের সঙ্গে আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানান সদর মডেল থানার ওসি নাছিরউদ্দিন আহমদ।

তবে আটকদের মধ্যে একজন যুবলীগের পদে রয়েছেন বলে জানান তিনি। হেফাজতে থাকা ওই ব্যক্তিদের নাম-পরিচয় জানায়নি পুলিশি।

প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন, শহীদ মিনারে কয়েকজন যুবককে আটক করেন স্থানীয় কয়েকজন। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের জেরা করা হয়। এক পর্যায়ে তাদের মোবাইল ফোনও দেখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে ওই পাঁচজনকে পুলিশ ভ্যানে করে সদর মডেল থানায় নেওয়া হয় বলে জানান ওসি নাছির।

তিনি বলেন, “পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বিবেচনা করে তাদের হেফাজতে নিয়ে থানায় আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে জানা গেছে, তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ বা দলটির কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন। তারা একভাবে শহীদ মিনারে গিয়েছিলেন। সন্দেহের বশে তাদের আটক করা হয়।”

ওসি নাছির বলেন, তাদের মধ্যে একজনের সঙ্গে যুবলীগের সম্পৃক্ততা পাওয় গেছে। তিনি যুবলীগের একটি শাখা কমিটির পদেও আছেন। তার বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
রবিবার, ২২ March, ২০২৬
৩ শাওয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৬
সূর্যোদয়ভোর ৬:০১
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১০
এশা রাত ৭:২৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD