রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম বিএনপি নেতা সালাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়।

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমারগো  আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। -ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটু

নিউজটি শেয়ার করুন:

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সৈরাচার হাসিনার পতনের পর ভেবেছিলাম দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু এখন তা উল্টো দেখছি। বর্তমান সরকারের উপর আওয়ামী লীগের পেতাত্না ভর করেছে। আমরা সবাই মিলে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি। সেই যুদ্ধে আমাদের অনেকে প্রান হারিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা সবাই একজোট ছিলাম। বর্তমান সরকারের কর্মকান্ডে আমাদের সরে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদেরকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

 

রোববার (১জুন) বিকেলে ফতুল্লার লালখাঁ এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

এদিকে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বাষিকী পালনে ১০১ ডেক খিচুরী রান্না মানুষের মাঝে বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তৈয়বুর রহমানের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফতুল্লার লালখাঁ, রামারবাগ, কাঠেরপুল এলাকা সহ কয়েকটি এলাকা রান্না করা ১০১ ডেক খিচুরী শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে।

 

শহিদুল ইসলাম টিটু আরো বলেন, দেশের মাটিতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে তালবাহানা করছে। তাই সৈরাচার হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আগামীতেও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ জনগনকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেকোন সময় আমাদের নেতা তারেক রহমান চুড়ান্ত আন্দোলনের জন্য ঘোষণা দিতে পারেন। সেই আন্দোলন হবে আমাদের চুড়ান্ত আন্দোলন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে। বর্তমান সরকারকে বলতে চাই আমাদেরকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই। আপনাদেরকে বসানো হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য। দীর্ঘ ১৫ টি বছর এ দেশের জনগন ভোট দেয়া থেকে বঞ্চিত রয়েছে।

 

টিটু আরো বলেন, শহিদ জিয়াউর রহমান এই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গড়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর দেশ বিদেশি ষড়যন্ত্রের কারণে তাকে জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমান বেচে থাকলে আমাদের দেশ জাপান রাষ্ট্রের চেয়ে বেশি উন্নত হতো। আমাদের কাউকে টাকা খরচ করে চাকরির জন্য বিদেশে যেতে হতো না।

 

অনুষ্ঠানে উপস্থিত ফতুল্লার কুুতবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
রবিবার, ২২ March, ২০২৬
৩ শাওয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৬
সূর্যোদয়ভোর ৬:০১
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১০
এশা রাত ৭:২৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD