শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

এক সপ্তাহ ব্যাবধানে বাবুল হত্যা মামলার প্রধান দুই অাসামীকে গ্রেফতার করলো এস আই মিজান

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :ফতুল্লার হাজীগঞ্জে জেনারেটর ব্যবসায়ী মাহবুবুল হক বাবলু হত্যা মামলার প্রধান আসামী বেনজীর আলমকে গ্রেপ্তার করেছে  ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান  । মঙ্গলবার(১৫ অক্টোবর) রাতে ঢাকার ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ ।। বাবলু হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। এ মামলার আরেক আসামী আলমের ছোট ভাই রাকিব ঘটনার পরপরই গ্রেপ্তার হয়। ৩ দিনের রিমাণ্ড শেষে বর্তমানে রাকিব জেলা কারাগারে রয়েছে। তবে মামলার বাকী ২ আসামী খালেক ব্যাপারী ও পলাশ এখনও পলাতক রয়েছে। তাদের ধরতেও পুলিশি অভিযান জোরদার করা হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত: গত রোববার (৭ অক্টোবর) গভীর রাতে হাজীগঞ্জ এলাকায় আলমের নেতৃত্বে আসামীরা জেনারেটর ব্যবসায়ী মাহবুবুল হক বাবলুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। রাত আড়াইটার দিকে হাজীগঞ্জ বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে তুলে নিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে তল্লা সুপারীবাগ এলাকার মৃত বেনু মিয়ার ছেলে বেনজির আলম, রাকিব, খালেক, পলাশসহ আরও কয়েকজন যুবক। তাদের এলোপাথাড়ি কিলঘুষিতে ঘটনাস্থলেই মারা যান বাবলু। পরে স্থানীয়রা বাবলুকে অচেতন অবস্থায় উদ্ধার করে নগরীর খানপুরে নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সেলিনা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তার (বাবলু) মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই হত্যাকাণ্ডের মূল হোতা আলম পালিয়ে গেলেও তার ছোট ভাই রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহত বাবলুর বড় ভাই মাজহারুল হক খোকন বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় রাকিবকে পুলিশ আদালতের মাধ্যমে ৩ দিনের রিমাণ্ড নেয়। রিমাণ্ড শেষে রাকিব বর্তমানে জেলহাজাতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD