শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজার উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
আড়াইহাজার উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে সহ ৭টি জেলা ও ২৩টি উপজেলা মুজিবর্ষ পল্লী বিদ্যুতের সেবা বর্ষ উপলক্ষ্যে শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করেন এবং নারায়নগঞ্জ জেলা প্রশাসন এর কার্যালয় থেকে সরাসরি এই শুভ উদ্বোধনে যুক্ত হয় আড়াইহাজার উপজেলা।
নারায়নগঞ্জ আড়াইহাজার উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের জন্য ২৬০ কোটি টাকা ব্যয়ে ৩৩২ গ্রামে ১লাখ ১৬হাজার ৭৮টি বিদ্যুৎ সংযোগ করা হয় এবং ১হাজার ২শত ২৭ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মান করা হয়েছে। আড়াইহাজারে বিদ্যুৎ উপকেন্দ্র ৬টি এবং উপকেন্দ্র মোট ক্ষমতা ১৩০ এমভিএ।
মাননীয় প্রধানমন্ত্রীর শতভাগ বিদ্যুতায়ন ৭জেলা ও ২৩ উপজেলা উদ্বোধন শেষে আড়াইহাজার এমপি নজরুল ইসলাম বাবু বলেন,বাংলার মানুষের জন্য বঙ্গবন্ধু কাজ করে গেছে।তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছে।তার ধারাবাহিকতায় নারায়নগঞ্জ জেলা পিছিয়ে নেই।আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি আড়াইহাজারকে শতভাগ বিদ্যুতায়ন করেছে তার জন্য।
এসময় গনভবনে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম,বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু,পরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী মোঃশাহরিয়ার আলম,আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,সাবেক পরাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী,একে এম রহমত উল্লাহ,শহীদুজ্জামান সরকার,প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম,ড.তৌফিক-ই-এলাহি চৌধুরী সহ সকল সচিব ও কর্মকর্তারা এবং নারায়নগঞ্জ থেকে নারায়নগঞ্জ জেলা প্রশাসন এর সসম্মেলন কক্ষ থেকে নারায়নগঞ্জ ২ আসনের সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,৫ আসনের সাংসদ সদস্য একে এম সেলিম ওসমান,নারায়নগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দীন,পুলিশ সুপার মোঃজাহেদুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃমাসুম বিল্লাহ,নারায়নগঞ্জ সিভিল সার্জন ড.মোঃইমতিয়াজ,নারায়নগঞ্জ পাবলিক প্রসেকিউটর এড.এস এম ওয়াজেদ আলী খোকন,নারায়নগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই,সাধারন সম্পাদক এড.আবু হাসনাত মোঃশহীদ বাদল,চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার কাজল সহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD