শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে ৬২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৬

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে পৃথক অভিযানে নারীসহ সাতজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৬২ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশনন্দি ফেরি ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকার, নগদ সাত হাজার ২১৫ টাকা জব্দ করে র‌্যাব।

জানা গেছে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৪০ হাজার টাকা।

আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এলাকার মহসিন (৩০), মনোয়ারা বেগম (৫০), পপি আক্তার (২৩), নাসির নগর এলাকার ফুলমিয়া (৪০), নেত্রকোনা জেলার দুর্গাপুর এলাকার দেলোর হোসেন (২০), কুমিল্লা জেলার কোতয়ালী থানার আব্দুর রহমান (২৫) ও তৌফিক হাসান।

র‌্যাবের সূত্র জানায়, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘ দিন যাবৎ অভিনব কায়দায় বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে। পরে বিভিন্ন পরিবহনে করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় র‌্যাব-১১-এর নায়েব সুবেদার মনজু মিয়া ও নায়েব সুবেদার আফজাল হোসেন মাদক আইনে মামলা করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD