শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে নিষেধ অমান্য করে ইলিশ মাছ শিকারের দায়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে বিশনন্দী, চৈতনকান্দা, টৈটিয়া, দয়াকান্দা, খাগকান্দা, কালাপাহাড়িয়ার বিভিন্ন এলাকা মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

এই সময় আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌ-পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোর্শেদ, সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অভিযানে সহযোগিতা করেন খাগকান্দা নৌপুলিশ ফাড়িঁ, আনসার ও থানা পুলিশ।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, সকালে ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এই সময় সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকৃত কারেন্ট জাল বিশনন্দী ফেরীঘাটে জনসম্বুখে পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ গুলো স্থানীয় ইতিমখানায় দিয়ে দেওয়া হয়। অভিযান প্রতিদিন চলবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD