শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে পৃথক ডাকাতির ঘটনায় তিনজন আহত

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে পৃথক ডাকাতির ঘটনায় তিনজন আহত হয়েছে। রোববার রাতে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় বিনাইরচর ও গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত বড় বিনাইরচর গ্রামে হারুণ অর রশিদের বাড়িতে হানা দেয়। প্রথমে ডাকাত দল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ওই সময় বাড়ির মানুষের চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে হারুণ অর রশিদের স্ত্রী রাবেয়া (৬০) ও তার ছেলে রাসেলকে (৪০) কুপিয়ে আহত করে কিছু না নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। আহতরা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে পৃথক ডাকাতির ঘটনায় রামচন্দ্রদী গ্রামে রাত ১২টায় একদল ডাকাত সাত্তারের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এদিকে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ আলী হোসেন (৪০) নামের একজন ডাকাতকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD