শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইকবারদি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নাস্তা কেনার জন্য বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হয়েছিল কাইয়ুম। এর কিছুক্ষণ পরেই সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, নিহত যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাতেও আঘাতের চিহ্ন আছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও বলা যাচ্ছে না।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD