শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে গলায় ওড়না পেঁচিয়ে সানজিদা মীম নামে এক কিশোরী আত্মহত্যা

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে গলায় ওড়না পেঁচিয়ে সানজিদা মীম (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি পরিবারের লোকজন।

শনিবার (১৪ নভেম্বর) দিনগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজারের একটি ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। মীম উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামের মোবারক হোসেনের মেয়ে।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো একসময় মীম তার শোয়ার রুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। সকালে তার মা-বাবা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মীমের মা-বাবার কোনো অভিযোগ না থাকায় তারা নিজ দায়িত্বে মরদেহ নিয়ে যান। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD