শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আড়াইহাজারে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ডালিম (৩২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিম নরসিংদী মাবধদী কান্দাইল গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম জানান, বুধবার সন্ধ্যায় একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ঢ ১১-৬৩২৯) ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় পুরিন্দা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে (১১-৪৯১৬) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাড়ি দু’টি উদ্ধার করে কাচঁপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে কাভার্ডভ্যানটির চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD