শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে আওয়ামীলীগের ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ও টেটাবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : আড়াইহাজারে আওয়ামীলীগের ২ পক্ষের সংঘর্ষে একজন নিহত ও টেটাবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে উচিৎপুরা ইউনিয়নের কাদিরদিয়া গ্রামে দুদফা সংঘর্ষে এই ঘটনা ঘটে। নিহতের নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এবং উচিৎপুরা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি জাফরের বড় ভাই। উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ ও প্রত্যদর্শী সুত্রে জানা গেছে, উচিৎপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হানিফের সাথে উচিৎপুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসত ঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে ৬ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফের হামলা চালানো হয়। এতে আনোয়ার নিহত হন। আহতদের একজনকে ঢাকায় বাকীদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD