শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে কাভার্ডভ্যান-লেগুনা-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার আড়াইহাজার-মদনপুর সড়কের লেঙ্গুরদী নামক স্থানে এই ঘটনা ঘটে। এদের মধ্যে একজন ঘটনস্থালে ও অপর জন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

নিহতরা হলেন, উপজেলার সদর পৌরসভার কৃষœপুরা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে রতন (৪২)ও ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্বকরদী গ্রামের বিল্লালের ছেলে দীন ইসলাম (৪৫)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আজিজুল হক হাওলাদার জানান, একটি লেগুণা প্রভাকরদী থেকে যাত্রী নামিয়ে দিয়ে আড়াইহাজার এর দিকে যাচ্ছিল । এই সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটির উপর পড়ে। একই সময় একটি অটো লেগুনা ও কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লেগে যায়। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।
এই সময় লেগুনা চালক লেগুনার ভিতরে আটকা পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে তাকে মৃত উদ্ধার করে। অপর দিকে আহত দীন ইসলামকে আড়াইহাজার হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে রয়েছে। চালক পালিয়ে গেছে।

ওসি আরো জানান, নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ২টি দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD