শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে ছানাউল্লাহ হত্যা মামলায় গ্রেফতার ৪

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধিঃ আড়াইহাজারে ছানাউল্লাহ হত্যা মামলার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার ডেমরার শুকুরশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি মোবাইলফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- আড়াইহাজারের রামচন্দ্রী এলাকার আলিফ হোসেনের ছেলে মো. হালিম (৪৮), হালিমের স্ত্রী রেহেনা বেগম ওরফে রুনা (৪০), হালিমের দুই ছেলে মো. হোসেন আলী (১৮) ও মো. হাছেন আলী (১৮)।

র‌্যাব জানায়, গত ৪ জুলাই দুপুর ১টার দিকে আড়াইহাজার থানার রামচন্দ্রী দক্ষিণপাড়া এলাকায় মো. ছানাউল্লাহ আসামিদের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী তানিয়া বেগম (৪০) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে যান। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‌্যাবের গোয়েন্দা দল ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা কার্যক্রম ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ডেমরা থানার শুকুরশী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD