বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা বাজার পরিদর্শন মৎস অধিদপ্তর প্রকল্প পরিচালকের সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন; সভাপতি আবুল খায়ের, সহ-সভাপতি মনির নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী রেড ক্রিসেন্ট নির্বাচনে ১৬জন বৈধ প্রার্থী রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা

ফতুল্লায় মাদক সম্রাজ্ঞী নাইট পারভীন গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লায় হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীন (৩৭) কে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার(১০ অক্টোবর) বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার পিলকুনী পাঁচতলা বিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেপ্তারকৃত পারভিন ওরফে নাইট পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ফতুল্লা মডেল থানার দাপা ব্যাংক কলোনী এলাকার লিপু ওরফে রিপনের স্ত্রী ও বরগুনা জেলার তালতলি থানার নলবুনিয়া গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল চারটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ” খ” অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি দল ফতুল্লা মডেল থানার দাপা পিলকুনি পাঁচতলা বিল্ডিং এলাকার দুই নং সড়কের ৭৮ নাম্বার বাসার দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীন কে ৫০পুড়িয়া(৫গ্রাম) হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।নারায়নগঞ্জ জেলা “খ” অঞ্চলের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত পারভিন ওরফে নাইট পারভীন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অর্ধ- ডজনেরও বেশী মাদক মামলা রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৯
সূর্যোদয়ভোর ৬:০৬
যোহরদুপুর ১১:৪২
আছরবিকাল ২:৫৪
মাগরিবসন্ধ্যা ৫:১৭
এশা রাত ৬:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD