বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

ফতুল্লায় বিয়ার সাপ্লাই দিতে গিয়ে প্রাইভেটকারসহ আটক ১

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুলার মুসলিম নগর থেকে একটি প্রাইভেট কার ও ২৮৮ ক্যান বিয়ার সহ জাহেরুল ইসলাম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মুসলিম নগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনের রাস্তা থেকে সিলভার রংয়ের একটি প্রাইভেট (ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৪৪) কার সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।এ সময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর দুই সহোযোগি পালিয়ে যেতে সক্ষম হয় জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাহিরুল ইসলাম (৩৩) কুড়িগ্রাম জেলার রাজার হাট থানার রামহরি গ্রামের মৃত নুর জামালের পুত্র। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আশিষ কুমার দাস জানান, ফতুল্লার শিবু মার্কেট এলাকার মাদক ব্যবসায়ী কাশেম ঢাকা হতে বিয়ার পাইকারী দরে ক্রয় করে জাহেরুল ইসলামের ভাড়া করা প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো-গ-২৭-৭৩৪৪) যোগে শিবু মার্কেট নিয়ে আসে। তার পর কাশেমের কথামত নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীর কাছে প্রাইভেটকারযোগে জাহেরুল বিয়ার সাপ্লাই দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে কাশেমের কথামত মুসলিমনগর এলাকার আলি আহম্মদের ছেলে মাদক ব্যবসায়ী আরিফুলের কাছে ১২ কেইস ২৮৮ ক্যান বিয়ার সাপ্লাই দিতে এসে প্রাইভেটকার সহ এলাকাবাসীর হাতে আটক হয় জাহেরুল। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জাহেরুলকে গ্রেপ্তার করা হয় এবং প্রাইভেটকার সহ ২৮৮ ক্যান বিয়ার জব্দ করা হয়। তিনি আরো বলেন, কাশেম ও আরিফুল দীর্ঘদিন ধরে পাইকারী ভাবে মাদক ব্যবসা করে আসছিল। তারা পাইকারী দরে বিয়ার ক্রয় করে এলাকায় খুচরা দামে বিক্রি করে। আরিফুল ও কাশেমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD