শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

সোনারগাঁওয়ের নিখোঁজ অটোরিক্সা চালক হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ আড়াইহাজারে উদ্বার করেছে পুলিশ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সোনারগাঁওয়ের নিখোঁজ অটোরিক্সা চালক আশু মোল্লার হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ আড়াইহাজারে উদ্বার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের ব্রাহ্মণদীকান্দা পল্লীবিদ্যুৎ প্রজেক্টের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আশু মোল্লা সোনারগাঁয়ের মিরেরবাগ এলাকার মৃত মালেক মোল্লার ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে তিনি নিখোঁজ ছিলেন। আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর হোসেন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, ওই যুবকের পেছন থেকে হাত-পা বাঁধা ও মুখে কসটেপ প্যাচানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। জানা যায়, বৃহস্পতিবার বিকেল থেকে আশু মোল্লা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা বাদী হয়ে শুক্রবার সকালে সোনারগাঁও অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নিখোঁজ আশু মোল্লার বড় ভাই বেনু মোল্লা উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন আশু মোল্লা। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না ফেরায় বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করে তাকে পাননি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD