শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার বেলা ১২টার দিকে বিদ্যুৎতায়িত হয়ে লক্ষণ চন্দ্র দাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকার মৃত পানতুস চন্দ্র দাসের ছেলে।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাড়ির পাশে একটি চকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় নাছির নামে এক ব্যক্তির সেচ পাম্পের পাশে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিদ্যুতের লাইন টানানোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৮ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD