শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

ফতুল্লায় ভাংচুর মামলায় চাদাঁবাজ আলআমিন গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : অবশেষে ভাংচুর মামলায় পুলিশের হাতে গ্রেফতার ফতুল্লা থানাধীন মাসদাইন গুদারাঘাট এলাকার আলোচিত মাদক বিক্রেতা ও চাদাঁবাজ মো.আল আমিন। শুক্রবার ( ৪ অক্টোবর ) রাতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.আমজাদ হোসেন আলআমিনকে গ্রেফতার করে।

এর আগে গুদারাঘাট এলাকায় মো.জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর কাছে চাদাঁ দাবী করে আলআমিন। জাহাঙ্গীরের দায়ের করা মামলা নং ৬ ( ৪/১০/১৯ইং) ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ দঃবিঃ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলআমিন আহসান কসাইয়ের ছেলে।

স্থাণীয়দের বরাত দিয়ে জানা যায়,স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের শেল্টারে আলআমিন পুরো মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ও চাদাঁবাজির স্বর্গরাজ্যে পরিনত করে তোলে। সেখানে আলআমিন নিজে মাদক বিক্রি করা ছাড়াও তার গ্রুপ দিয়ে প্রতিনিয়ত মাদক বিক্রি করাচ্ছে। কেউ বাধা প্রদান করলে তাদেরকে মারধরসহ পুলিশের ধরিয়ে দেয়ারও হুমকী প্রদান করতো। এছাড়াও আলআমিন তার সহযোগিদের নিয়ে কেউ নতুন বাড়িঘর নির্মান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করলে তাকে চাঁদা দিতে হবে নতুবা সেখানে বাড়ি নির্মান ও ব্যবসা করাটা কষ্টকর হয়ে দাড়াতো। গত এক মাস আগেও আলআমিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চাদাঁবাজির মামলা হয়েছিলো যার নং ১৬ ( ৬/৯/১৯ইং। ধারা ৩২৩/৩২৫/৩৮৫/৩৭৯/৫০৬ দঃবিঃ।

ইতিপুর্বে কসাই আহসানের ছেলে চাদাঁবাজ ও মাদক বিক্রেতা আলআমিন হাবিব নামে এক যুবকের হাতে আঙ্গুল চাপাতির আঘাতে কেটে দিয়েছিলো। সে বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলাও করেছিলো হাবিরের পরিবার।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD