মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নিজস্ব সংবাদদাতা : গত বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ কোণ্ডা ব্রাহ্মণগাঁয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন শিক্ষক ও সাংবাদিক রণজিৎ মোদক।

বিকালে আশ্রম প্রাঙ্গণে মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী অবিনাশ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রীশ্রী গীতা সংঘের প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী গোবিন্দ লাল সরকার, বীর মুক্তিযোদ্ধা নকুল বর্মন, গোপাল কৃষ্ণ সাহা, অজিত দাস প্রমুখ।

শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শ্রী জীবন সরকার, কার্যকরী সহ-সভাপতি শ্রী বিজয় কৃষ্ণ রাজবংশী, সহ-সভাপতি জহরলাল সরদার, সহ-সভাপতি রতন মন্ডল, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক ডা. পরিতোষ দাশ, কোষাধক্ষ্য শ্রী অবিনাশ রক্ষিত, প্রচার সম্পাদক অখিল কর্মকার প্রমুখ। বক্তারা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবন আদর্শকে সকলের সামনে তুলে ধরেন। এসময় লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দিরের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কন্ঠশিল্পী রঞ্জন ও তার দল ধর্মীয় গান পরিবেশন করে অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD