রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম বিএনপি নেতা সালাউদ্দীনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ডিআইটি মাঠে অংশ নেয়।

ফতুল্লা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  ফতুল্লা সংবাদদাতা :ফতুল্লা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার ২২ মে বিকালে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। “আসুন ঈদটা আমরা মিলেমিশে করি… ” এই স্লোগানকে সামনে রেখে ‘ফতুল্লা মানব কল্যান সংস্থা’ যারা অন্যের কাছ থেকে চেয়ে খেতে পারেনা, এমন ১০০টি পরিবারকে নিজস্ব অর্থায়নে ঈদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যাদি পোলাউ চাল,লাচ্ছি সেমাই, লতা সেমাই, চিনি,দুধ উপহার হিসেবে প্রদান করে। উক্ত সংস্থার সদস্য সচিব মোঃ এ এইচ আশু বলেন, ফতুল্লা মানব কল্যান সংস্থার কাছে সহযোগিতা চেয়ে প্রচুর পরিমাণ ফোন আসায় আমি প্রত্যেক সদস্যকে ফোন দিয়ে বলি তাদের ঈদের টাকা থেকে যেন কিছু টাকা অন্যের ঈদ করার জন্য দেয়। আলহামদুলিল্লাহ সবাই উদার মানুষিকতা নিয়ে এগিয়ে আসে। অসংখ্য ধন্যবাদ সকল সদস্যকে। তিনি আরও বলেন, করোনায় মানুষ বিভিন্ন সমস্যায় থাকায় উক্ত সংস্থা থেকে আগেও ২বার উপহার সামগ্রী বিতরণ করি, বিভিন্ন মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করি, দাফনের আবেদন ফরম বিতরণ করি, জীবানুনাশক স্প্রে করি। অরাজনৈতিক সংগঠন হওয়ায় আমাদের নিজস্ব অর্থায়নে এতো গুলো কাজ করতে পারায় আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আহবায়ক মীর মোঃ নয়ন সংস্থার জন্য সকলের কাছে দোয়া চান এবং কল্যাণমুলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন, নজরুল ইসলাম সুজন, রাশেদুল ইসলাম, শহিদুল ইসলাম গনি, আরিফুল ইসলাম স্বপন, হাফেজ আঃ সাওার, মাও. সাব্বির, ইব্রাহিম হোসেন সাব্বির, মোঃ রাজিব, মহিউদ্দিন নান্নু, মোঃ মোস্তাক মোল্লা, মোঃ মহসিন, মোঃ আল আমিন, মীর মোঃ মারফত আলী, মোঃ বিল্লাল হোসেন পাপ্পু, হাসান চৌধুরী, আব্দুর রহমান রাসেল প্রমুখ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এমিলকে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
রবিবার, ২২ March, ২০২৬
৩ শাওয়াল, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৬
সূর্যোদয়ভোর ৬:০১
যোহরদুপুর ১২:০৫
আছরবিকাল ৩:৩১
মাগরিবসন্ধ্যা ৬:১০
এশা রাত ৭:২৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD