মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুুক্ত করে ভিডিও করে প্রচারের অভিযোগে তিনজন আটক

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪ .কম:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুুক্ত করে ভিডিও গান তৈরি করে প্রচারের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে পলাশবাড়ীর মাঠেরহাট বাজারের বেতকাপা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মা ডিজিটাল স্টুডিওতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর আগে ভিডিও গানে ছবি যুক্ত করে মেমোরি ডাউনলোডে বিভিন্ন জনের মোবাইলে প্রচারের অভিযোগে ওই ছাত্রীর বাবা শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় লিখিত অভিযোগ দেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ, বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামের আবদুল মান্নান ওরফে মান্নার ছেলে দশম শ্রেণির ছাত্র শিপন ষষ্ঠ শ্রেণির ছাত্রীর ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করে এডিট করে। পরে ভিডিও গানে যুক্ত করা ছবি বিভিন্ন জনের মোবাইলের মেমোরিতে ছড়িয়ে দেয়। এমন ভিডিও প্রচারে চরম বিপাকে পড়ে ছাত্রীর পরিবারের লোকজন। ঘটনার পর স্কুলে যাওয়া বন্ধ করে ছাত্রী।

বলরামপুর গ্রামের পল্টন মিয়ার ছেলে রিয়ন ও তার ঘর জামাই হাবিবুর রহমান রতন পরামর্শ করেই ছাত্রীর ছবির সঙ্গে শিপনের ছবি যুক্ত করে এডিট করে। পরে তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবারটি।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মতিউল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিপনসহ তিনজনকে আটক করা হয়। এ সময় একটি কম্পিউটার জব্দ করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD