মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

করোনাভাইরাস নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্কতা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : চীনে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস নিয়ে এবার নড়েচড়ে বসছে ব্রাহ্মবাড়িয়া স্বাস্থ্য বিভাগ। জেলার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে হেলথ ডেস্ক বসানোর উদ্যোগ নিচ্ছে সিভিল সার্জন কার্যালয়। আগামী সোমবার (২৭ জানুয়ারি) থেকে হেলথ ডেস্ক কাজ শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাস সম্পর্কে আমরাও সতর্কতা অবলম্বন করছি। গত বুধবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য দফতর থেকে এ সম্পর্কিত নির্দেশনার একটি চিঠি আমাদের কাছে এসেছে। সে অনুযায়ী সোমবার থেকে আখাউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আমাদের হেলথ ডেস্ক বসানো হবে। আশুগঞ্জ নৌবন্দরেও এই সতর্কতা অবলম্বন করা হবে।

তিনি আরও বলেন, মূলত আমাদের হেলথ ডেস্কের কর্মীরা চেকপোস্ট দিয়ে যাতায়াতকারী বাংলাদেশি ও ভারতীয় কোনো নাগরিক সম্প্রতি চীন ভ্রমণ করেছেন কি-না সেটিও শনাক্ত করবেন। যদি এমন কোনো যাত্রীর সন্ধান পাওয়া যায় তাহলে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আখউড়া স্থলবন্দরের আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন এক থেকে দেড় হাজার যাত্রী ভারত-বাংলাদেশে যাতায়াত করে থাকেন। আশুগঞ্জ নৌবন্দর দিয়েও ভারত থেকে পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD