শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

নাসিমা হত্যা মামলায় আপন ভাই আসিফ গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে চাঞ্চল্যকর নাসিমা আক্তারের মৃত্যুর ঘটনায় প্রধান আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ ডিসেম্বর) ফতুল্লার তল্লা এলাকা থেকে নাসিমা আক্তারের হত্যাকারী আপন ভাই আসিফ (২০) কে গ্রেফতার করা হয়। গত ২৯ অক্টোবর সকাল ১২টায় আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে পারিবারিক বিষয় নিয়ে মারপিটের ঘটনা ঘটে।

র‌্যাব-১১’র এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরিত একটি প্রেস রিলিজের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়, আড়াইহাজারে আপন ভাইয়ের মারধরে নাসিমা আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে।

জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে নিহত নাসিমা আক্তারের সাথে তার ভাবী নার্গিসের ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে নিহত নাসিমার আপন ভাই ভাবী নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বোনসহ চারজনকে গুরুতর আহত করে। এদের মধ্যে নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাসিমা আক্তার গত ৩১ অক্টোবর) মঙ্গলবার রাত ১১টার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের মেয়ে রোকসানা আক্তার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ আসিফ ‘সহ অন্যান্য আসামীরা হত্যাকান্ডের পর থেকে আত্মগোপনে ছিল।

হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত পলাতক প্রধান আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-১১, সদর কোম্পানির একটি গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সাথে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত পলাকত প্রধান আসামী মোঃ আসিফকে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার ফতুল্লার তল্লা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD