বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আলো ২৪ .কম:
নারায়ণগঞ্জের হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক গুলোতে রোগীদের প্রচন্ড ভীড়।সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
সরেজ মিন নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতাল,ইউনিক ডায়াগনস্টিক সেন্টার ঘুরে দেখা যায় রোগীদের প্রচন্ড ভীড়। জ্বর,মাথা ব্যাথা,বুক ব্যাথা,ঠান্ডা,সর্দি জ্বর,নিউমোনিয়া,বাতের ব্যাথা,প্রেসার,ডায়াবেটিস সহ বিভিন্ন রকম রোগের রোগী আসছে।তার মধ্যে সবচেয়ে বেশী রোগী জ্বর ও ব্যাথার।
কারো সামান্য জ্বর হলেই ডেঙ্গুর ভয়ে হাসপাতালে ছুটে আসছেন। চিকিৎসক স্বল্পতা সত্বেও কর্তব্যরত চিকিৎসক সাধ্যমত চিকিৎসা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায়,রোগীদের সামর্থ্যের কথা ভেবে ২০ টাকা ফিতে আউটডোর খুলে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সেখানেও রোগীদের প্রচন্ড ভীড়। মাসদাইর গুদারাঘাট হতে চিকিৎসা সেবা নিতে আসছেন রাকিবুল হাসান নামে এক যুবক। তিনি বললেন,জ্বর,শরীর ব্যাথা ও শরীর দূর্বল। এজন্য ডাক্তার দেখাতে ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে এসেছেন ২০/ টাকা ফিতে। এর আগে খানপুর হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। কোন ঔষধ না দিয়ে ৩৩০০/ টাকার বিভিন্ন পরীক্ষা লিখে দেয়। এক আতœীয়ের মাধ্যমে খবর পেয়ে এখানে এসেছি। ডাক্তার ৫ টি ঔষধ লিখে দিয়েছেন। একটানা ১০ দিন খেতে বলেছেন কাজ না হলে ১৬০০/ টাকার পরীক্ষা করতে বলেছেন। ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান ভাল লেগেছে।
রাকিবের মতো অনেকে ভাল চিকিৎসা সেবা নিতে হাসপাতাল, ক্লিনিকে ছুটছেন। তাদের বেশীর ভাগের ভয় ডেঙ্গু জ্বর যেন না হয়।
খানপুর হাসপাতালে দেড় ঘন্টা যাবত ডাক্তারের সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন গোগনাইলের ফিরোজা বেগম। তিনি বললেন,ডাক্তার সাহেব কি করবো। কয়েকশ লোকের সিরিয়াল নিজেই তো দেখতে পারতাছেন।যত দেরী হোক ডাক্তার দেখায় যামু। খানপুর থেকে এসেছেন রহিমা বেগম তিনি ক্ষোভ প্রকাশ করে বললেন, ডাক্তাররা সময় নেয় গল্প করে অনেক ক্ষণ ধরে দাড়ায় আছি।
প্যাথলজী বিভাগে গিয়ে দেখা যায়,সেখানে দীর্ঘ লাইন। রোগীরা কার আগে কে পরীক্ষা করাবেন হৈচৈ।
এ ব্যাপারে নারায়নগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট (খানপুর) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অলক কুমার রায় বলেন,বিভিন্ন রোগের রোগীদের প্রচন্ড চাপ। আগে ৬০ জন রোগী দেখতাম। এখন ১৭০ থেকে ২২০ জন রোগী দেখতে হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি সবসময় আগত রোগীদের সাধ্যমত সেবা দিতে।
| Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ ২৭ জিলক্বদ, ১৪৪৭ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৩:৫৪ |
| সূর্যোদয় | ভোর ৫:১৭ |
| যোহর | দুপুর ১১:৫৫ |
| আছর | বিকাল ৩:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ |
| এশা | রাত ৭:৫৬ |
আপনার মতামত কমেন্টস করুন