মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি,নিখোঁজ-১

নিউজটি শেয়ার করুন:

মেঘনা নদী ঘেষা নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় গত বুধবার রাতে একটি যাত্রীবাহী লঞ্চ সুরভী-৭ এর সাথে ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনায় ওই বাল্কহেড এর লস্কর মোতালেব (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বন্দরের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ বুধবার রাত ১১ টার দিকে চরকিশোরগঞ্জ এলাকায় পৌঁছালে দারুল মাকাম-৩ নামের বালুবাহী বাল্কহেডের সাথে ধাক্কা লাগলে বাল্কহেডটি সাথে সাথে ডুবে যায়। এছাড়া লঞ্চের সামনের অংশ দুমড়ে মুচড়ে ছিদ্রও হয়ে। এসময় অর্ধ সহস্রাধিক যাত্রীসহ লঞ্চটি তীরে নিরাপদে নোঙ্গর করা হলে পরে সদরঘাট থেকে এম ডি কীর্তন খোলা ১০ নামে লঞ্চ রাত ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পাহাড়ায় যাত্রীদের উদ্ধার করে বরিশালের উদ্দেশ্যে রওনা করে।

ডুবে যাওয়া বাল্ক হেডের সুকানি সবুজ জানান, লস্কর মোতালেব বালুবাহী জাহাজের ভেতরে আটকা পড়ে এখনো নিখোঁজ রয়েছেন।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল হক জানান,নিখোঁজ লস্কর মোতালেব মিজি বরিশালের ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে। ডুবে যাওয়া দারুল মাকাম-৩ জাহাজটি মালিক ডেমরার মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজের উদ্ধারে অভিযান পরিচালনা করে উদ্ধার তৎপরতা চলাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD