মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে বিদেশী পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার-১

নিউজটি শেয়ার করুন:

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ১টি বিদেশী পিস্তল ও ১০০পিছ ইয়াবাসহ ডাকাতি ও ইয়াবা মামলার অন্যতম আসামি শামসুল হুদা সেলিম ওরফে ইয়াবা সেলিম আটক।

গতকাল মঙ্গলবার রাতে সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ারচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১০০শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চিহ্নিত ডাকাত শামসুল হুদা ওরফে ইয়াবা সেলিম উপজেলার আষাড়িয়ারচর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে সোনারগাঁও থানায় ডাকাতি,মাদক ও মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

এবিষয়ে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, মো.মোশারফ হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো.আনিসুর রহমান সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাড়িয়ার চর বাস স্ট্যান্ড এলাকার একটি খাবারের হোটেল থেকে ডাকাত শামসুল হুদা ওরফে ইয়াবা সেলিমকে একটি বিদেশী পিস্তল ও ইয়াবাসহ আটক করে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD