বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

সোনারগাঁয়ে আল – মোস্তফা গ্রুপের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনের অভিযোগে থানায় মামলা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম:

সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরীতে অবস্থিত আল – মোস্তফা গ্রুপের বিরুদ্ধে দুই পরিবহন শ্রমিককে ৬ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করার অভিযোগে আল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আল মোস্তফার ছোট ভাই মোস্তফা কামাল সহ ৫ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতে এ মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার গাড়ির চালক মামুন (২৫)।

গত বুধবার চট্টগ্রাম বন্দর থেকে ২১ হাজার টাকা ভাড়া চুক্তিতে আল মোস্তফা কোম্পানির কাঁচামাল নিয়ে সোনারগাঁ আসেন ড্রাইভার মামুন ও হেলপার শহিদ। মেঘনা শিল্পনগরীর ওই ফ্যক্টরিতে মাল খালাস হওয়ার পর শ্রমিকরা তাদের ভাড়ার টাকা চাইলে কোম্পানির লোকজন জানায় মাল কম এসেছে। এই অভিযোগ এনে তাদের ভাড়া না দিয়ে রশি দিয়ে কারখানার ভেতর খামের সাথে বেঁধে রাখেন বলে অভিযোগ করেন শ্রমিকরা। এ ঘটনায় গাড়ির চালক ও হেলপারের খোঁজ না পেয়ে চালকের এক আত্মীয় আলী হোসেন আল মোস্তফা গ্রুপে এসে জানতে পারে মাল কম দেয়ার অভিযোগে গাড়ীর চালক ও হেলপারকে আটক করে রাখেছে। পরে চালকের আত্মীয় আলি হোসেন পুলিশকে ঘটনাটি খুলে বললে পুলিশ আল মোস্তফা গ্রুপের ভেতর থেকে ২ শ্রমিককে উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আল মোস্তফার ছোট ভাই ইকবালসহ আরো ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

পরিবহন শ্রমিকরা জানায়, আমাদের ভাড়ার টাকা না পেলেও আমরা খুশি কারন বন্দি দশা থেকে মুক্তি পেয়েছি। তবে গাড়িতে পন্য কম হয়েছে কোম্পানির এই অভিযোগটি মিথ্যা। তাদেরকে মিথ্যা অভিযোগে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।

এ ব্যাপারে আল- মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আবু জাফর ইকবালের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, গাড়ীর চালক ও হেলপারকে ৬ দিন ধরে আটকে রেখে নির্যাতন করার অপরাধে আল- মোস্তফা গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
২৭ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৪
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD