বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

সালাম-বাবুলকে বিতর্কিত করছে মামুন

সালাম-বাবুলকে বিতর্কিত করছে মামুন

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রুপগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি গঠনে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে।

তথ্য মতে, জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাবেক সহ- সভাপতি শিল্পপতি শাহ আলমের নিকট থেকে ৬০ লাখ টাকা উৎকোচ নিয়ে তাদের পছন্দসই বিতর্কিতদের নাম তালিকাভুক্ত করে কেন্দ্রীয় বিএনপির শির্ষ পর্যায়ে উপস্থাপন করেছেন বা জমা দিয়েছেন। শুধু তাই নয় বিএনপির নেতা- কর্মীদের উপর গুলি চালানো সেই অস্ত্রবাজ পান্না মোল্লার নিকট থেকে নয়াপল্টনস্থ একটি অফিস উপহারস্বরুপ হিসেবে গ্রহন করে ফতুল্লা থানার সদস্য সচিব হিসেবে তার নাম প্রস্তাব করে কেন্দ্রে জমা দিয়েছেন। এ সকল বিষয়গুলো ধীরে ধীরে তৃণমূল নেতাকর্মী থেকে সর্ব মহলে ছড়িয়ে পরেছে। বিষয়টি নিয়ে জেলা বিএনপির ভাবমূর্তি এখন প্রশ্নবিদ্ধ। একই সাথে এ নিয়ে জেলার বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীরা আজ বিব্রত।

অর্থ বানিজ্যের মাধ্যমে কমিটি গঠনকল্পের বিষয়ে এবং পল্টনস্থ অফিস নেওয়ার প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন সকল বিষয়েই দ্ধায়িত্বপ্রাপ্ত বিভাগীয় টিমের আব্দুল সালাম ও শহিদুল ইসলাম বাবুল অবগত রয়েছেন। নয়াপল্টনস্থ অফিসের বিষয়টি তিনি সরাসরি স্বিকার না করলে ও পাশকাটিয়ে তিনি বলেন,” একজন বিচারপতি তার এজলাস বা আদালত ছাড়াও যেখানে বসে এজলাস বা আদালত ঘোষনা করেন সেখানেই বিচার কার্য শুরু করেন বা করতে পারেন।”যেহেতু ঢাকাতে তার কোন অফিস নেই তাই তিনি পরিচিত যে কারো অফিসে বসেই দলীয় কাজ করতে পারেন।

দলীয় একাধিক সূত্র মতে,জেলা বিএনপির আহবায়ক কমিটির গঠনকল্পে অর্থ বানিজ্যের মতো জেলা যুবদলের সভাপতি থাকাকালীন সময়ে ও মামুন মাহমুদের বিরুদ্ধে কমিটি গঠন নিয়ে অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছিলো।ফলে তৎকালীন সময়ে অর্থ বানিজ্যের অভিযোগ এনে কেন্দ্র থেকে জেলা যুবদলের(মামুন- রিপন) কমিটি ভেঙ্গে দেয়া হয়েছিলো।অপর একটি সূত্র মতে,জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পূর্বে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাসিরের অনুাসারী দুজনকে কমিটিতে অন্তর্ভুক্ত করার নাম করে দুই লাখ টাকা উৎকোচ হিসেবে নাসিরের নিকট থেকে মামুন মাহমুদ গ্রহন করেছিলো। টাকা নেওয়ার পরেও তাদেরকে কমিটিতে অন্তভূক্ত না করায় এই বিষয়ে নাসির জেলা বিএনপির একাধিক নেতার নিকট বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করেন।এরকম আরে বহু সংখ্যক অর্থ বানিজ্যের সাথে মামুন মাহমুদ জড়িত রয়েছে বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD