মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

শামীম ওসমানের নজরকাড়া শোডাউন দেখলো ঢাকাবাসী

নিউজটি শেয়ার করুন:

ঢাকায় আওয়ামী লীগের ডাকা কোনো সমাবেশে নারায়ণগঞ্জ থেকে সবসময়েই সর্বোচ্চ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হাজির হয়ে থাকেন আওয়ামীলীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান।

এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র শুভ উদ্বোধন উপলক্ষে ঢাকায় সুধী সমাবেশে জেলা ও মহানগর আওয়ামীলীগ অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো বিশাল শোডাউন করে অংশগ্রহণ করেন তিনি।

এসময়ে ঢাকাবাসীর নজর ছিল নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের নেতৃত্বে বিশাল শোডাউনের দিকে।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে সকাল থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে সুধী সমাবেশে এমপি একেএম শামীম ওসমানের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের ৫৯ হাজার নেতাকর্মী প্রায় ৪০০ বাস ও ট্রাক ও বিভিন্ন যানবাহনে চড়ে যোগ দেন।

এসময়ে এমপি শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে রাস্তা পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাটি ছিল এবং এখনও আছে।

যেকোনো অবস্থান মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব তবে শান্তিপূর্ণভাবে।

কারণ আমরা মনে করি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা, ইনশল্লাহ জয় আমাদের হবেই।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD