বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

বক্তাবলীতে গনি বাহিনীর হামলায় ব্যবসায়ী মান্নান দেওয়ান আহত

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর আকবর নগর গ্রামে ইটভাটার উপর দিয়ে মালবাহী গাড়ী নিতে না দেয়ায় দেওয়ান ব্রীকস ফিল্ডের মালিক হাজ্বী আব্দুল মান্নান দেওয়ান ও পুত্র মনির দেওয়ান পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী ওসমান গনি বাহিনী।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৫ আগষ্ট) সকাল ১১ টায় দেওয়ান ব্রীকস ফিল্ডের ভিতর। আকবরনগর পুলিশ বক্স হতে পুলিশ ঘটনাস্থলে পৌছে এ রকম ঘটনা আর ঘটবেনা বলে দেওয়ান ব্রীকস ফিল্ডের মালিক হাজ্বী আব্দুল মান্নান দেওয়ান কে আশ্বস্ত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মাটি ব্যবসায়ী জয়নাল মন্ডল হত্যা মামলার আসামী সামেদ আলীর ইটভাটার মালামাল পার্শ্ববর্তী ইটভাটার মালিক হাজ্বী আব্দুল মান্নান দেওয়ানের ব্রীকস ফিল্ডের উপর দিয়ে আনা নেওয়া করায় বাঁধা দেন হাজ্বী আব্দুল মান্নান দেওয়ান ও তারপুত্র মনির দেওয়ান।

খবর পেয়ে সামেদ আলীর পুত্র জয়নাল মন্ডল হত্যা মামলার অন্যতম আসামী ওসমান গনি,রাজিব,সজীব, হৃদয় সহ ১০/১২ জন গিয়ে হাজ্বী আব্দুল মান্নান দেওয়ান, মনির দেওয়ানকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ ঘটনা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী ও স্থানীয় ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম মাষ্টারকে জানানো হয়েছে।

এলাকাবাসী জানান, জয়নাল মন্ডলকে হত্যা করে সামেদ আলী বাহিনীর সদস্যরা পলাতক থাকায় ৭/৮ মাস এলাকা ছিল শান্তিময়। জামিন নিয়ে সামেদ আলীর পুত্ররা এলাকায় ফিরে আসায় মানুষ সবসময় আতংকে থাকে।রবিবারের ঘটনায় বেশী আতংক হয়ে পড়ছে।

আকবর নগরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বক্তাবলীর উন্নয়নের রুপকার ও শান্তিরদুত বলে পরিচিত ইউপি চেয়ারম্যান হাজ্বী মোঃ শওকত আলী সহ ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মান্নানের দেওয়ানের ছেলে জাকির দেওয়ান জানান,চেয়ারম্যান ও মেম্বার বিষয়টির দ্বায়িত্ব নেয়ার কারনে আমরা থানায় কোন অভিযোগ করিনি।

বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী শওকত আলী মুঠোফোনে জানান, কিছুটা উত্তেজনার সৃষ্টি হয় মারামারী হয়নাই। মান্নান দেওয়ান ও তারপুত্ররা নিরীহ লোক। আমি সামেদ আলী ও তার ছেলেদের বলেছি এই পরিস্থিতিতে এমন কিছু কইরোনা উত্তেজনা বা সমস্যার সৃষ্টি হয়।এমন কিছু হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
২৭ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৪
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD