সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

ফতুল্লায় বিদেশী পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ১

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা প্রতিনিধিঃ ফতুল্লার ভুইগড় কড়ইতলা থেকে বিদেশী পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ মোকাররম আলী (৩৮) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩’র সদস্যরা। রবিবার রাত আটটার দিকে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় কড়ইতলা ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়ক থেকে গ্রেপ্তার করে।

এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শত ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৩’র সদস্যরা।

পরে তাকে সোমবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করে এবং অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন র‌্যাব-৩’র সদস্যরা। গ্রেপ্তারকৃত মোকাররম আলী ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসির নগর থানার নুরপুর গোকর্ন গ্রামের মো. তোবারক আলীর পুত্র।

জানা যায়, সেংবাদের ভিত্তিতে র‌্যাব-৩’র সদস্যরা রোববার রাত সাড়ে সাতটার দিকে ভুইগড় কড়ইতলা নজরুল এন্ড ব্রাদ্রাস্ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঢাকা-নারায়নগঞ্জ মহা সড়কের সাইনবোর্ড থেকে নারায়নগঞ্জগামী রাস্তায় তল্লাশী চৌকি বসায়।

রাত আটটার দিকে এ মোকাররম তল্লাশী চৌকির সামনে থেকে দৌড়ে সাইনবোর্ডের দিকে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব-৩’র সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

পরে তার পেছনে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড তাজা গুলি ও ৩ হাজার ৭শ’ ৪০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া(পিপিএম) জানান, র‌্যাব-৩’র সদস্যরা বাদী হয়ে গ্রেপ্তারকৃত মোকাররমের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের সহ তাকে সোপর্দ করেছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD