বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

ফতুল্লায় অপু হত্যাকান্ডে ৭ জনকে আসামী করে মামলা ও এক আসামী গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম:

ফতুল্লার দেওভোগ নাগবাড়ি এলাকায় সোলেমান হোসেন অপুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা শনিবার (২৪ আগষ্ট) দুপুরে ফতুল্লা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী  করে এ হত্যা মামলা দায়ের করেন। হত্যা কান্ডের ঘটনায় পারভেজ নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত  সোলেমান হোসেন অপু  দেওভোগ তাঁতীপাড়া এলাকার আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক ছিলেন।। শুক্রবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে জেলার ফতুল্লা থানাধীন দেওভোগ নাগবাড়ি শেষ মাথা এলাকায় জনৈক নূর মোহাম্মদের বাড়ীর সামনে এই ঘটনা ঘটে।

আসামীরা হলো, দেওভোগ তাতীপাড়া এলাকার মৃত বিল্লাল হোসেনের চার ছেলে রায়হান, রানা, ফয়সাল ও ফরহাদ, একই এলাকার নাছির উদ্দিন আহমেদের ছেলে রাহাত, নাগবাড়ী এলাকার মৃত আঃ হাকিম এর ছেলে প্রসুন এবং আলী আকবরের ছেলে পারভেজ।

নিহত অপুর বাবা রমজান এবং মা শাহানা আক্তার , অপু নারায়ণগঞ্জ মন্ডলপাড়া এলাকাস্থ কাশেম ডেকোরেটরের বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কাজ করত। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে অপুর সাথে আসামী রায়হানের পাওনা টাকা নিয়ে কথা কাটা কাটি হয়। এসময় রায়হান অপুকে হুমকি দিয়ে চলে যায়।

সন্ধ্যার দিকে রায়হানের সহযোগি প্রসুন অপুকে ফোন করে দেওভোগ নাগবাড়ী শেষ মাথা পূর্বের গলি এলাকার নূর মোহাম্মদ এর বাসার সামনে ডেকে নেয়। এরপর অভিযুক্তরা অপুকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। স্থানীয় লোকজন অপুকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে যাই। সেখানে যাওয়ার পর আমার ছেলে অপু তার খুনিদের নাম বলে। কিছুক্ষন পর ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানায়, পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে এবং এই হত্যার কান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো জানান, টাকা লেনদেনের বিরোধ নিয়ে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
২৭ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৪
সূর্যোদয়ভোর ৫:১৭
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD