শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

প্রধানমন্ত্রীর সাথে আইভী-হাইয়ের সাক্ষাৎ

নিউজটি শেয়ার করুন:

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ বারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বুধবার (২০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে দেখা করেন তাঁরা। সাক্ষাৎকারের একটি ছবিতে প্রধানমন্ত্রীর কাছে একটি কাগজ তুলে দিতে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে।

তবে এক সাথে প্রধানমন্ত্রীর সাথে দুইজনের সাক্ষাতের ছবি প্রকাশ পেলেও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন এই সাক্ষাৎকার ব্যক্তিগত। তাঁরা দুইজন আলাদা আলাদা ভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে গিয়েছেন। সেখানে সিটি মেয়র আইভী ও তাঁর সাক্ষাৎ হয়।

এদিকে গত ২০২২ সালের ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আব্দুল হাইকে সভাপতি ও আবু হাসনাত শহীদ মো. বাদল সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনের পর এখনো পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়নি। গুঞ্জন রয়েছে যে কোন সময় পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে। এই গুঞ্জনের মধ্যে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও আব্দুল হাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD