মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

পি এস সিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী শিক্ষার্থী মারজান

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় – পঞ্চম শ্রেণি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মেধাবী ছাত্র সামিউল ইসলাম মারজান। বর্তমানে সে কুমিল্লার অন্যতম স্বনামধন্য কুমিল্লা জিলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

সামিউল ইসলাম মারজান কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন উপজেলা পরিষদ স্কুল থেকে (পি এস সি)-২০১৯ পরীক্ষায় অংশগ্রহণ করে সব বিষয়ে জিপিএ-৫ সহ মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৭৯ নম্বর পেয়ে ট্যালেন্টপুলে এ বৃত্তি অর্জন করেছে।

শিক্ষার্থীর গর্বিত বাবা খলিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। তার মাতা মোছা: তাহমিনা আক্তার সেলিনা একজন গৃহিনী। সন্তানের আরও সফলতার জন্য তাঁরা সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি এই কৃতিত্বের জন্য তাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী),২০২০ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রেজাল্ট এর তথ্য অনুযায়ী উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা সমাপনী (পি এস সি) পরীক্ষায় অংশ গ্রহণকারী ছাত্র ছাত্রীদের সংখ্যার অনুপাতে উপজেলা বা থানা কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুল বৃত্তি বণ্টন করা হয়।

মারজান তার এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও পিতা মাতার অবদানের কথা স্মরন করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও সকল পরীক্ষায় এ ধারা অব্যাহত রাখতে এবং ভবিষ্যতে একজন দেশ প্রেমিক আদর্শ মানুষ হওয়ার প্রত্যাশায় সকলের নিকট দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD