মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

না.গঞ্জে ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাকিব হাসান (২২) নামের এক ছাত্রলীগ কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় উপজেলার গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

নিহত রাকিব হাসান ওই এলাকার হারুন মিয়ার পুত্র। এছাড়া তিনি গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রলীগ কর্মী।

এদিকে, রাকিব হাসানের খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ করেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, রাত ৯টার দিকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্রি এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে রাকিব হাসানের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রাকিবের বাম হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পরিবার ও স্থানীয় লোকজন রাকিব হাসানকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী পরিচয় প্রকাশ না করার শর্তে জানান, এলাকার চাঁদাবাজি, মাদক ব্যবসা, পরিবহনের চাঁদাবাজিসহ বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে গোলাকান্দাইল ইউনিয়ন শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেনের সঙ্গে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানের বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরেই রাত ৯টার দিকে দেলোয়ার হোসেন সহ তার বাহিনীর ৮/১০ জন মিলে মটরসাইকেল যোগে এসে প্রকাশ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে দ্রুত চলে যায়।

উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মঈন বলেন, রাকিব হাসান আমার সাথে ছাত্রলীগ কর্মী হিসেবে কাজ করে আসছে। নির্মম ভাবে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ২ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪২
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD