বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

নারায়ণগঞ্জ আওয়ামীলীগ শামীম ওসমান এর হাতেই নিরাপদ – মোবারক

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো  ২৪ ডট কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবলীগের উদ্যোগে কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও গনভোজ এর আয়োজন করা হয়।

২৫ আগষ্ট সন্ধ্যা ৭ টার সময় ফতুল্লার দাপা ইদ্রাকপুর বটতলা রেললাইন এলাকায় বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিলের অনুষ্ঠান কর্মসূচী পালন করা হয়।

দাপা ইদ্রাকপুর পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব মোঃ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা পাপনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি জনাব মীর সোহেল আলী ও বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা জনাব আলহাজ্ব জাহাঙ্গীর সাউদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদানকালে ফতুল্লা থানা আওয়ামীলীগ  নেতা আলহাজ্ব মোবারক হোসেন বলেন, ‘খন্দকার মোশতাক গং যেমন সাধুর বেশ ধরে বঙ্গবন্ধুর আশেপাশে ঘুরাঘুরি করতো, ঠিক তেমনি মোশতাকের প্রেতাত্মাররা আজ নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে  কলুষিত করতে ষড়যন্ত্রে লিপ্ত। নারায়ণগঞ্জ আওয়ামীলীগ জননেতা একেএম শামীমম ওসমানের হাতেই নিরাপদ।’

এছাড়াও আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা জনাব আলহাজ্ব মোবারক হোসেন, মোঃএনায়েত হোসেন খোরশেদ, ফতুল্লা থানা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন শুভ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD